1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বগুড়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়লো ঘুমন্ত শিশু

নূরে আলম সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
Spread the love
 নুরে আলম সিদ্দিকী সবুজ, বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় দুই ভাই মারা গেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত দুই ভাই হলো- উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠ মিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া জীবিকার তাগিদে টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রি কাজে গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরে সিয়াম ও মোস্তাকিম মা-বাবার ঘরে ঘুমিয়ে পড়ে। আর তাদের বড় ভাই তামিম বাড়ির পাশে খেলা করছিল।
এ সময় ঘরের ভেতর ঘুমন্ত সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি ঘর পুড়ে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা দুই শিশুও দগ্ধ হয়ে মারা যায়।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে ২ সহোদর মারা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দুই শিশু মারা গেছে।।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি