1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রৌমারীতে নিখেঁাজের ৪৩ ঘন্টা পর যুবতীর লাশ উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

রৌমারীতে নিখেঁাজের ৪৩ ঘন্টা পর যুবতীর লাশ উদ্ধার

ইউনূস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
Spread the love
ইউনুছ,কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি:নিখেঁাজের ৪৩ ঘন্টা পর রক্তাক্ত অবস্থায় ব্রহ্মপুত্র নদের চরে গমক্ষেত থেকে রেখা আক্তার (২৭) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার সকাল ৮ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার পালেরচর এলাকায় এ ঘটনাটি ঘটে। খুন হওয়া যুবতী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাক্তারবাড়ী কান্দাপাড়া গ্রামের আবুল হাশেম এর মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের পালেরচর ব্রহ্মপুত্র নদের চরে একটি গমক্ষেতে রক্তাক্ত অবস্থায় রেখা আক্তার এর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার রৌমারী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে থানায় আনেন। ওই যুবতী গত শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে কান্দাপাড়া নিজ বাড়ি থেকে নিখেঁাজ হয় এবং ৪৩ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
খুন হওয়া যুবতীর বাবা আবুল হাশেম জানান, আমার মেয়েটি হাবাগোবা। গত ৩ বছর আগে শেরপুর জেলায় বিয়ে দিছিলাম। কিন্তু কয় মাস পর তার সংসার টিকে নাই। বাড়িতে মেয়ের মোবাইলে কেযেন মাঝে মাঝে ফোন দিত। ঘটনার দিনেও ফোন দিয়েছিল। আমার মেয়েকে যারা মারছে তাদের বিচার চাই।
মেয়ের মা হাজরা খাতুন বলেন, সন্ধ্যার দিকে কেবা কারা আমার মেয়ের মোবাইলে ফোন দিত। আমি ফোন কল ধরার পর ছেলের কন্ঠ শুনতে পাই। পরে ওই রাতেই আমার মেয়ে নিখেঁাজ হয়। আমার মেয়ের হত্যাকারিদের বিচার চাই।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রেখার লাশ উদ্ধার করি। যুবতীর গলায় ওড়না পেচিঁয়ে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে এবং দ্রুত আসামী সনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares