1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পীরগঞ্জে কবর থেকে ১৯টি কঙ্কাল চুরি - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে কবর থেকে ১৯টি কঙ্কাল চুরি

মোঃফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
Spread the love

ফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থান থেকে ১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার(২৯ জুলাই)রাতে এ ঘটনাটি ঘটে।

গোরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানি শ্বাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড়-চোপড় পরে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন।

আমরা সবাই মিলে কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজারসহ কাপড়-চোপড় পরে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরে আরও লোকজন সমবেত হলো, গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে৷

কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, যারা কবরের ভিতরে প্রবেশ করেছিলেন তাদের এগুলো কাপড়-চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন৷ আর প্রায় ১৯ -২০ টি কবরের বেড়াগুলো ভাঙা। আর ভিতরে লাশের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।

এ বিষয়ে পীরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনে আমি গোরস্থানে অবস্থান করছি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares