1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বালিয়াডাঙ্গীতে হাতি দিয়ে চাঁদাবাজি, যুবকের কারাদণ্ড

মোঃফজলুর রহমান, ঠাকুরগাঁওঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
Spread the love

ফজুলর রহমান,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় নয়ন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন আটককৃত যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

বৃহস্পতিবার (০২ জুন) বিকালে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে চাঁদাবাজি করার সময় যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি নওগাঁও জেলার ধামুইরহাট উপজেলার চকরহমত গ্রামের সাইফুর রহমানের ছেলে।

জানা যায়, হাতি দিয়ে পথচারী, মোটরসাইকেল ও যানবাহন আটকিয়ে হাতি দিয়ে জোর পূর্বক টাকা আদায় করছিল যুবকটি। এ সময় রাণিশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়ক দিয়ে আসছিলেন সহকারী পুলিশ সুপার (বালিয়াডাঙ্গী ও রাণিশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করলে সহকারী পুলিশ সুপার সর্তক করার জন্য কথা বলতে চাইলে যুবকটি খারাপ আচরণ করে। পরে যুবকটি আটক জন্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামকে জানালে তিনি থানার সকল সদস্যদের নিয়ে যান। এরপর চারপাশ দিয়ে ঘেরাও করে যুবকটিকে আটক করে।

ভুক্তভোগীরা জানান, মাঝে-মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করেন তারা। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরিয়ে নেওয়া হয় না। অনেক সময় সাধারণ মানুষ, শিশু বাচ্চাসহ মহিলা ক্রেতারা হাতি দেখে ভয় পান। স্বেচ্ছায় ৫-১০টাকা নিলে সমস্যা নেই। কিন্তু তারা হাতির উপরে বসে ১০০-৫০০টাকা দাবি করে নাহলে যেতে দেয় না। হাতিকে মাহুত পা দিয়ে ইশারা দেয় তারপর নানাভাবে ভয়ভীতি দেখায় হাতি। এমন চাঁদাবাজি বন্ধে যুবকটিকে আটক করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, নয়ন (১৯) যুবটিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এবং তাকে সর্তক করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি