1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
Spread the love
মাইদুল ইসলাম,জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী আতোয়ার রহমানকে (৪০) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১৯ মে) দুপুরের দিকে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। ‌ পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।  দণ্ডপ্রাপ্ত আসামি আতোয়ার সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে।মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রায় ১৬-১৭ বছর আগে সতিরজান গ্রামের আতোয়ার রহমানের সঙ্গে একই উপজেলার বজরা কঞ্চিবাড়ী গ্রামের আনোয়ারা বেগমের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন আতোয়ার। এরই জের ধরে আতোয়ার ২০১৯ সালের ০৭ জানুয়ারি আনোয়ারাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানষিক নির্যাতন করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যার নিশ্চিতের পর বাড়ির উঠানে ফেলে রাখেন পাষণ্ড স্বামী। পরদিন মরদেহ উদ্ধার করে  পুলিশ।  এনিয়ে নিহত আনোয়ারার ভাই মহির উদ্দিন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন। রায়ে আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়।আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল আলম ও নিরঞ্জন কুমার ঘোষ।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি