1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শেরপুরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উদযাপিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

শেরপুরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
Spread the love
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: তৃণমুলে ফুটবলের জাগরণ, শিশু-কিশোরদের মাঝে ফুটবলকে জনপ্রিয় করতে শেরপুরে ১৫ মে রবিবার উদযাপিত হয়েছে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’। ‘লেট্স প্লে’ শ্লোগানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ শেরপুর) আয়োজনে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ উপলক্ষে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এতে শতাধিক জেলা-উপজেলার বিভিন্ন একাডেমী ও ক্লাব-সংস্থার কিশোর ফুটবলার অংশগ্রহণ করেন। তিনঘন্টাব্যাপী এ আনন্দ আয়োজনের উদ্বোধন করেন শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত। এসময় ক্ষুদে ফুটবলারতের মাঝে বাফুফে প্রেরিত জার্সি বিতরণ করা হয়। পরে স্থানীয় কোচ ও রেফারীদের তত্বাবধানে ক্ষুদে ফুটবলাররা মাঠ প্রদক্ষিণ, ফুটবল শৈলী প্রদর্শন এবং প্রীতি ফুটবল খেলায অংশ নেয়। খেলা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো প্রধান অতিথি এবং প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, মো. খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মো. জিন্নত আলী, ফুটবল কোচ সাধন বসাক, গোলাম শাহরিয়ার রবিন, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রেফারি শহীদ মিয়া ছাড়াও ডিএসএ-ডিএফএ কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়া শিক্ষক, প্রাক্তন খেলোয়াড়, সংগঠক, কোচ ও সুধীবুন্দ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকরী সকলকে নাস্তা প্রদান করা হয়।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানান, রাজধানী ঢাকা সহ দেশের ৪টি জেলায় বাফুফের ব্যবস্থাপনায় ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২২’ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। তার মধ্যে শেরপুর জেলা অন্যতম। এ আয়োজানের মধ্য দিয়ে তৃণমুলে ফুটবলের আরো প্রসার ঘটবে এবং শিশু কিশোররা ফুটবলের প্রতি আগ্রহী হবে। এ আয়োজনের মধ্য দিয়ে ইতামধ্যে আমরা অনেক প্রতিভাবান ক্ষুদে ফুটবলারের সন্ধান পেয়েছি। ভবিষ্যতে এসব ক্ষুদে প্রতিভাবে লালন করা গেলে তারা সামনের দিনে দেশের ফুটবলের সম্পদে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। এসব ক্ষুদে ফুটবলারদের আমরা নজরে রাখবো এবং তাদের ফুটবলের সাথে সমম্পৃক্ততা বাড়াতে চেষ্টা করবো।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares