1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শেরপুরে গরু ব্যবসায়ীকে বিজিবি’র গুলি, আহত ৩ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

শেরপুরে গরু ব্যবসায়ীকে বিজিবি’র গুলি, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
Spread the love
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের জগৎপুর নালিতাবাড়ীতে গরুহাটা থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে গরু ব্যবসায়ীকে রাস্তা আটকে দিয়ে আকস্মিক গুলি করার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে।
এই ঘটনায় দুই গরু ব্যবসায়ী ও এক বিজিবি সদস্য আহত হয়েছে। যদিও বিজিবির পক্ষ থেকে অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।১০ মে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিচপাড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত গরু ব্যবসায়ীরা জানান, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মোশাররফ হোসেন (৪০) ও ফুলপুর গ্রামের গরু ব্যবসায়ী দুলাল মিয়া (৪৫) শহরের গরুহাটায় গরু বিক্রি করতে আসেন। কিন্তু কাঙ্ক্ষিত মূল্য না হওয়ায় তা ফেরত নিয়ে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে চিনামারা নদীর পাড় এলাকায় পৌছলে বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী ও ল্যান্স নায়েক মামুন মিয়া গরু ভর্তি ভটভটি আটকাতে রাস্তায় আড়াআড়িভাবে মোটরসাইকেল রেখে পথ আটকে দেন। এমতাবস্থায় গরু ব্যবসায়ীরা ভটভটি না থামালে সুবেদার হায়দার আলী গুলি ছুঁড়বেন বলে হুমকি দেন এবং রাইফেল তাক করেন। এসময় অসাবধানতাবশত রাইফেল থেকে পরপর দুটি গুলি বের হয়ে সঙ্গে থাকা ল্যান্স নায়েক মামুন মিয়া ও গরু ব্যবসায়ী দুলাল এবং মোশাররফ আহত হন। এসময় তাৎক্ষণিকভাবে আহত মামুন মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এদিকে, গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এসে সুবেদার হায়দার আলীকে আটকে রেখে পুলিশ এবং সংবাদ মাধ্যমকে খবর দেন। পরে গণমাধ্যমকর্মী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এবং রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।অন্যদিকে, খবর পেয়ে বিজিবি ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দীনও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে বিচারে আশ্বস্ত করেন বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দীন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পুরো তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দীন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares