1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
এক যুগ পর বড় পর্দায় আসছেন আফসানা মিমি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

এক যুগ পর বড় পর্দায় আসছেন আফসানা মিমি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
Spread the love

নব্বই দশকের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। কাজ করেছেন মঞ্চ নাটকে। নাট্যপরিচালক হিসেবেও নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বাংলাদেশের মেগা সিরিয়ালের যাত্রা শুরু তার হাত ধরেই। টেলিভিশন ও মঞ্চ নাটকের জনপ্রিয় এ অভিনেত্রী বড় পর্দায়ও অভিনয়ের দ্যুতি ছাড়িয়েছেন।

২০০৯ সালে সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমেষু’। এটি পরিচালনা করেছিলেন মোরশেদুল ইসলাম। এ সিনেমা মুক্তির পর এক যুগ পেরোলেও বড় পর্দায় দেখা যায়নি তার অভিনীত কোন সিনেমা। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘পাপ-পুণ্য’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম।

এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, পরিচালক সিনেমাটির প্রস্তাব দিলে না করতে পারিনি। তাছাড়া সিনেমায় আমার খুব পরিচিতজনরা রয়েছেন। আমার চরিত্র ও গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে গল্পটি দেখুক। এতটুকু বলতে পারি, খুব ভালো একটি সিনেমা দর্শকরা দেখতে পাবেন। এই সিনেমার মধ্যে দিয়ে অনেক বছর পর বড় পর্দায় ফিরছি।

আফসানা মিমি বর্তমানে শিল্পকলা একাডেমির পরিচালক পদে কর্মরত। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘পাতাল ঘর’ নামের আরও একটি সিনেমা। সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্মে ‘নিখোঁজ’ সিরিজে দেখা গেছে নন্দিত এ তারকাকে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares