1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

কুড়িগ্রামে উন্নয়ন প্রকল্পের অর্থ লুটকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
Spread the love

কুড়িগ্রামে উন্নয়ন প্রকল্পের অর্থ লুটকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে উন্নয়নবঞ্চিত কুড়িগ্রামবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সমাজকর্মী ও সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনছার, প্রভাষক আব্দুল কাদের এবং সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।বক্তারা বলেন, দুর্নীতিবাজদের কোন ধর্ম নেই। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আহ্বান জানানো হয়।এ সময় বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে দিয়ে বলা হয়, কুড়িগ্রামে খাদ্য বিভাগের বস্তা কেলেঙ্কারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত নিম্নমানের লাল চাল বিতরণসহ ভিজিএফ কর্মসূচি, ভিজিডি কর্মসূচি এবং শুধুমাত্র উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে প্রায় ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়,যা উপকারভোগীদের কাছে পোঁছায়নি।কুড়িগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারের ভাবমূর্তি রক্ষার দাবি জানান বক্তারা।মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি