ধামইরহাটে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
বুধবার, ৩০ মার্চ, ২০২২
Spread the love
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৩০ মার্চ ২২) সকালে দলিল লেখক সমিতি চত্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা দলিল লেখক সমিতি সূত্রে জানা গেছে, মোট ১শত ৪০ ভোটের মধ্যে ১শত ৩৮ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর মন্ডল ১শত ১৭ ভোট ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জামাল উদ্দিন ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। পরে সিলেকশন এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দলিল লেখক ও পৌর ৬নং ওয়ার্ড কমিশনার মো. ওমর ফারুক।