হরিপুরে ১৭মার্চ উপলক্ষে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
Spread the love
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। দিবসের কর্মসূচি অনুয়াযী সকাল সারে নয়টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে কেক কাটা হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান, সহকারী কমিশনার(ভূমি) রাকিবুজ্জামান, কৃষি অফিসার রুবেল ,থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মতাহারা পারভিন,আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল প্রমুখ।