1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক পাচ্ছেন কবি অরিন্দম মাহমুদ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক পাচ্ছেন কবি অরিন্দম মাহমুদ

মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
Spread the love
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক ও কবি অরিন্দম মাহমুদ শিল্প ও সাহিত্যের কাগজ লিটল ম্যাগাজিন ‘পালকি’ সম্পাদনার জন্য  ২০২১ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’ এর জন্য মনোনিত করেছে বগুড়া লেখক চক্র। আগামী ১৬ মার্চ বুধবার বিকালে বগুড়ায় কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিতব্য স্মরণসভায় ‘পালকি’ সম্পাদক কবি অরিন্দম মাহমুদকে এই স্মৃতিপদক প্রদান করা হবে।বগুড়া লেখক চক্র সভাপতি ইসলাম রফিক বলেন, লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এই স্মৃতিপদক
প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ‘পালকি’ সম্পাদনার জন্য কবি অরিন্দম মাহমুদকে ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’ এর জন্য মনোনিত করা হয়েছে। বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্মরণসভায় কবিপুত্র নাজিম আনওয়ার রূপমসহ কবি সাহিত্যিক ও সংস্কৃতি কর্মিরা উপস্থিত থাকবেন।শিল্প ও সাহিত্যের কাগজ ‘পালকি’ সংখ্যাটিতে আন্ওয়ার আহমদ কে নিয়ে লেখা ছাড়া ও প্রবন্ধ, গল্প ও কবিতায় সাজানো হয়েছে। পালকিতে যে লিখাগুলো স্থান পেয়েছে তার মধ্যে হচ্ছে- ‘অঙ্গে কুসুমের উত্তাপ, নগ্ন, স্মৃতি যেসব দৃশ্য জমা রেখেছিল, গুম, আছো তুমি গোপন হয়ে ফরটিডিগ্রি অ্যাঙ্গেলে, পকেটের কষ্টই ছিল তার মৃত্যুর দূত!, কাঁটাতার, নিরুদ্দেশ রাস্তা, জীবন জোনাকি, আলোর সংসার, বিকেলের শেষে আলোয় একটি দীর্ঘ ছায়া, একদিন পালকিতে চড়ে বর সেজে এসেছিলেন আন্ওয়ার আহমদ’। কবি অরিন্দম মাহমুদ: পারিবারিকভাবে নাম মো. নূরুন্নবী ফারুকী। তবে সাহিত্যচর্চায় ছদ্মনাম ব্যবহার করেন অরিন্দম মাহমুদ। এ নামই এখন পরিচিতি পেয়েছে। জন্ম ১৯৭৯ সালে ১৪ নভেম্বর নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডে। তার ভাই-বোন আটজন। তবে ভাইদের মধ্যে তিনি তৃতীয়। বাবা মো. ইব্রাহীম হোসেন নূরানী ও মা- মৃত মর্জিনা বেগম। তার শৈশব কেটেছে নওগাঁর ধামইরহাটে। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত ‘শিল্প ও সাহিত্যের কাগজ’ পালকি সম্পাদনা ও সাহিত্যচর্চার উল্লেখযোগ্য সময় কেটেছে বগুড়ায়। তিনি এক কণ্যা সন্তানের জনক। লেখালেখি করেন মনের খোরাক মেটানোর জন্য। আর সখের বসে করেন সাংবাদিকতা। তবে ব্যবসায় মুল। কবি অরিন্দম মাহমুদ বলেন, ছোটবেলা থেকেই ছন্দের মতো কিছু একটা মনের ভিতর যখন উঁকি মারত তখন তা খাতার পাতায় লিখে রাখতাম। আজ সেগুলো কবিতার মতো মনে হয়। এখন কবিতা লিখি। ‘শিল্প ও সাহিত্যের কাগজ’ পালকি সম্পাদনা করি। তিনি বলেন, ১৯৯৭ সালে প্রথম ‘সন্ধিক্ষণ’ নামে ভাঁজপত্র বের করি। এরপর ৯৮ থেকে ৯৯ সাল পর্যন্ত সন্ধিক্ষণ নামে ১৫ টি স্মরণিকা বের করেছি। এরপর ২০০০ সালে শিল্প ও সাহিত্যের কাগজ পালকির প্রথম সংখ্যা বের হয়। এ পর্যন্ত পালকির মোট সাত টি সংখ্যা বের করা হয়েছে। পালকির প্রতিটি সংখ্যা একুশে গ্রন্থমেলা ঢাকায় প্রকাশ করা হয়েছে। সর্বশেষ সংখ্যা ২০২১ ঢাকা গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে। শিল্প ও সাহিত্যের কাগজ পালকি অষ্টম সংখ্যা প্রকাশনার কাজ চলছে। কবিতা লিখা আমার শখ। কারণ কবিতার মাঝে আমার স্বপ্ন খুঁজে পাই। কবিতায় খুঁজে ফিরি তাই প্রকৃতির রূপ। উল্লেখ্য, কবি সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ
বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares