1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আওয়ামী লীগ মানুষের হৃদয়ে,মুছে ফেলা সম্ভব নয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

আওয়ামী লীগ মানুষের হৃদয়ে,মুছে ফেলা সম্ভব নয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
Spread the love

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি—জাতীয় পার্টি অতীতে যারাই ক্ষমতায় ছিলো, তারাই আওয়ামী লীগকে উপড়ে ফেলার চেষ্টা করেছে। কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, মুছে ফেলা সম্ভব নয় ।

আজ সোমবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি—বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি.এম সেলিম পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস—উল আলম হীরু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ আরো অনেকে।

সম্মেলনে উপস্থাপনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, আওয়ামী লীগ করতে হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ উদ্দেশ্য মানতে হবে। তাঁর নির্দেশ অমান্য করে কেউ আওয়ামীলীগে স্থান পাবেন না। করোনাকালে বিশ্ব যখন টালমাটাল, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করেছে। বিশ্ব নেতৃবৃন্দ এখন শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকেন, তিনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares