1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাইবান্ধার বাগচী ঈদগাহ মাঠ ও কবরস্থান সমস্যায় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

গাইবান্ধার বাগচী ঈদগাহ মাঠ ও কবরস্থান সমস্যায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
Spread the love

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন সমস্যায় ভারাক্রান্ত হয়ে পড়েছে কিশামত বাগচী ঈদগাহ মাঠসহ কবরস্থান।সমস্যা থেকে উত্তোরণে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতার দাবি এলাকার ভুক্তভোগী জনগণের।

জানা গেছে,গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচী বটের তল নামক স্থানটির রাস্তার দু’পাশের জমিগুলো এক সময় কৃষিকাজে ব্যবহার করা হতো।সময়ের পরিক্রমায় জনসংখ্যা বৃদ্ধির ফলে এ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের অনুপ্রেরণায় ১৯৬৬ ইং সালে এখানে গড়ে ওঠে সিদ্দিকিয়া দ্বিমুখী সিনিয়র ( আলিম) মাদ্রাসা।নিত্যপণ্যের চাহিদা মেটাতে কৃষিজমি ভরাট করে লাগানো হয়েছে বাজার যা সকাল সন্ধ্যায়
ক্রেতা-বিক্রেতাদের সমাগমে মুখরিত থাকে।এসব কারণে বটেরতল নামক এ বাজারের পরিচিতি ব্যাপক।এখনো দন্ডায়মান প্রাচীন এ বটগাছের কারণে বাজারটির নামকরণ হয় বটেরতল বাজার।

এ বটগাছটি সরকারের খাস-খতিয়ানভুক্ত ১ একর ৯ শতাংশ জমির ওপরে দন্ডায়মান। এ জমির মধ্যে বটগাছের সাথেই রয়েছে ঈদগাহ মাঠ,জামে মসজিদ,২০/২৫ শতাংশ জমির ওপরে প্রায় ২’শ বছরের পুরাতন কবরস্থানসহ বিশাল আকৃতির গভীর পুকুর। এ এলাকার সাধারণ জনগণের দাবি,কিশামত বাগচী গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রাম মিলে এটিই একমাত্র  কবরস্থান।

চাহিদার তুলনায় এ অপ্রতুল জায়গায় হাজার হাজার মানুষ কবরস্থ হওয়ায় এখন আর তিল ধারণের ঠাঁই নেই। নতুন করে কবর খনন করা হলে বের হয়ে আসে পুরাতন হাড়-গোর।
ফলে নতুন করে কবর খননের সুযোগ নেই।জায়গা বৃদ্ধির সুযোগ থাকলেও প্রচুর অর্থের প্রয়োজন। সীমানা প্রাচীর না থাকায় দিনের পর দিন এটি অপবিত্র স্থানে পরিণত হচ্ছে। পাশেই ঈদগাহ মাঠসহ জামে মসজিদ থাকলেও নেই অজুখানাসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নামাজে আসা মুসল্লীগণকে।

ঈদগাহ মাঠ ও কবরস্থান কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আঃ আজিজ সরকার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল আলম জানান,এলাকার দানশীল ব্যক্তিদের অনুদানে মসজিদসহ ঈদগাহ মাঠের সামান্য উন্নয়নমূলক কাজ করা হলেও উল্লেখিত সমস্যাগুলো সমাধানে প্রচুর অর্থের প্রয়োজন। তাই ধর্মীয় দিক বিবেচনা করে সরকার তথা বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এমটাই প্রত্যাশা এলাকার সাধারণ জনগণসহ কমিটির সকল সদস্য বৃন্দের।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares