1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নারীরা এখন নেতৃত্বও দেয়: পানিসম্পদ উপমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

নারীরা এখন নেতৃত্বও দেয়: পানিসম্পদ উপমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
Spread the love

নারীরা এখন কেবল প্রেরণায় দেন না বরং নেতৃত্বও দেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা যুব মহিলা লীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, নারীরা কিন্তু এখন কেবল প্রেরণায় দেয় না, নারীরা নেতৃত্বও দেয়। নারীরা কর্তৃত্ব করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে।

এনামুল হক শামীম বলেন, সেনাবাহিনীর ট্রেনিং খুবই কষ্টকর তবুও মেয়েরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। সেনাবাহিনীতে বড় অফিসার মেয়েরা। আনসার-ভিডিপি, পুলিশ, মহিলা ভাইস চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় উপাচার্য, সচিব আছেন বেশ কয়েকজন নারী। নারীরা কেবল ছাত্রলীগ, যুব মহিলা লীগ করবে না, মূল আওয়ামী লীগের কমিটিতেও নারীরা চলে আসবে।

তিনি আরও বলেন, এখন পাসপোর্টে মায়ের নাম লাগে। মেয়েরা এখন বিমান চালায়, এভারেস্টে যায়, বিশ্ব জয় করে। ছেলেরা হেরে যায় কিন্তু মেয়েরা ক্রিকেটে ইন্ডিয়াকে হারিয়ে দেয়।

এসময় জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আকলিমা আক্তার বাবলী, অমিতা রানী চন্দনা, শাহিনা বেগম, তাজিয়া আক্তার, রোকেয়া মান্নান তানিয়া প্রমুখ।

পরে আসমা আক্তারকে সভাপতি ও জুলিয়া হাসান পারুলকে সাধারণ সম্পাদক করে নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন পানিসম্পদ উপমন্ত্রী।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares