1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আমাদের ওপর রাজনীতির কোনো চাপ নেই : সিইসি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

আমাদের ওপর রাজনীতির কোনো চাপ নেই : সিইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
Spread the love

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের ওপর রাজনীতির কোনো চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবেই করব। ফলাফল ভবিষ্যত বলতে পারবে।

আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই সব বলে দিয়েছি। এখন বললে একই বিষয়ের পুনরাবৃত্তি হবে। কমিশনে সভা করে আমরা ওয়ার্কআউট করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আশা করছি এ কমিশনারের অধীনে সব দল নির্বাচনে অংশ নেবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে। এ জন্য তাদের সঙ্গে আমরা আলোচনায় বসব। কখন বসব, কীভাবে বসব সে বিষয়টি নিয়ে আমরা পরিকল্পনা করছি। যথাসময়ে আপনাদের সেটা জানানো হবে।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতাদের অনাগ্রহ ও সমালোচনার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, বিএনপি কী বলেছে সেটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এ কথাগুলোই বারবার আসছে। এখন আমাদের দায়িত্ব আগামী নির্বাচন সফল করা। আমরা চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে। এ জন্য তাদের সঙ্গে যোগাযোগ করব। এসব বিষয়ে বিস্তারিত চিন্তা-ভাবনা করেই আমার এগিয়ে যাব।

তিনি বলেন, তবে আমরা প্রত্যাশা করি, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও একটা সমঝোতা হবে, তাদের মধ্যেও আলাপ-আলোচনা হবে।

এর আগে চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। সে সময় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা।

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares