গাইবান্ধায় জাতীয়তাবাদী মৎসজীবি দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রিপোর্টার
আপডেট :
সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
মাইদুল ইসলাম,জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবি দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকালে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে গাইবান্ধা জেলা মৎসজীবী দলের আহবায়ক এ কে এম শামীম আহম্মেদ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুন অর রশিদ খান রাহাতের সঞ্চালনায় গাইবান্ধা জেলা মৎসজীবী দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মোর্শেদ হাবিব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, শহর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বিপুল কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক দল এর সহ-সাধারণ সম্পাদক আবু নাছের সুফিয়ান টিপু, সদস্য সোহেল রানা, গাইবান্ধা সদর উপজেলা মৎসজীবী দল এর আহবায়ক সবুর আহম্মেদ, গাইবান্ধা জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা ইয়াছমিন শোভা, সাধারণ সম্পাদিকা মৌসুমী বেগম তমা, মৌসুমী আক্তার মিস্টি, রিতু আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) খালিদ হাসান, প্রমুখ।