1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেয়েকে সঙ্গে জন্মদিনের কেট কাটলেন তিশা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মেয়েকে সঙ্গে জন্মদিনের কেট কাটলেন তিশা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

ছোট ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। তার এবছরের জন্মদিনটা একেবারেই অন্যরকম আনন্দের। কারণ তার এই জন্মদিনে সঙ্গে রয়েছে তার মেয়ে ইলহাম। মেয়েকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিশা।

তিশার জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দুটি কেক আনা হয়েছে। একটি ফারুকীর পক্ষ থেকে আরেকটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট্ট হাতে কেক কাটার একটি ছবি দিয়েছেন ফারুকী।

পোস্টের ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!’

১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিশা। গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন তিনি।

১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। এরপর ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন।

তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারি অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা। তিশা অভিনীত চলচ্চিত্রগুলোর অন্যতম ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’।

তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares