1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জলবাযু পরিবর্তন মোকাবিলায় কাজ করবে ঢাকা-ওয়াশিংটন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

জলবাযু পরিবর্তন মোকাবিলায় কাজ করবে ঢাকা-ওয়াশিংটন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি, উচ্চাভিলাষী উদ্যোগ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। দুই নেতা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে চলমান একটি দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তৃত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় নেতা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যাতে দেশের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ৪০ শতাংশ শক্তির লক্ষ্যমাত্রা পূরণের জন্য নবায়নযোগ্য উৎস থেকে অতিরিক্ত ৪ হাজার মেগাওয়াট শক্তি উৎপাদন করা যায়।

ড. মোমেন সবুজ শক্তিতে রূপান্তরের জন্য সাশ্রয়ী প্রযুক্তি দিয়ে বাংলাদেশ ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করার জন্য জি-৭-ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

জন কেরি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষা করা পারমাণবিক মডিউলার প্ল্যান্টের সম্ভাবনা সম্পর্কে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে চাকরির সুযোগ সৃষ্টির জন্য এবং সৌর শক্তিচালিত সরঞ্জাম পরিচালনায় দক্ষতার বিকাশে মার্কিন সহায়তা কামনা করেন।

জন কেরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বনায়ন ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতাসহ বেড়িবাঁধ উচ্চতা ও প্রশস্তকরণের জন্য পরিকল্পিত প্রকল্পে আগ্রহ দেখান। তিনি এই উদ্দেশে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় মার্কিন সহায়তার আশ্বাস দেন।

ড. মোমেন জরুরি বিষয়ে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি গ্রহণের উপর জন কেরির গুরুত্ব দেওয়ার প্রশংসা করেন। কেরি অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের দূত অন্যান্য সেক্টরের মধ্যে কঠিন বর্জ্য থেকে নির্গমন কমাতে সহায়তার সুবিধা লাভের উপায় হিসেবে গ্লোবাল মিথেন অঙ্গীকারে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares