1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারপিট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ বাড়ির আঙিনায় গম ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারপিটের অভিযোগ উঠেছে রিপন আলী (৩৬) নামে গম ক্ষেত মালিকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ময়মনসিংহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মুক্তিযোদ্ধার স্ত্রী জয়নব বানু ও তার মেয়ে জাহানারা বেগম বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী। অভিযুক্ত রিপন আলী ময়মনসিংহপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, জয়নব বানুর  দেড় মাস বয়সী ছাগলের বাচ্ছা রিপনের গম ক্ষেতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। মুক্তিযোদ্ধার কন্যা প্রতিবাদ করলে রিপন তার মুৃখে ঘুষি ও মাটিতে ফেলে দিয়ে লাত্থি মারতে থাকলে তাকে রক্ষায় জয়নব বানু এগিয়ে আসলে তার মুখেও আঘাত করে রিপন। এত জয়নবের মুখের একটি দাত পরে যায়।
প্রতিবেশী তাসাদুল হক নামে এক ব্যক্তি মারপিট বন্ধ করে মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ভর্তি করায়।
জয়নব বানু দৈনিক শিরোমণিকে বলেন, স্বামীর মৃত্যুর পর একা অতিকষ্টে জীবন যাপন করছি। একা অসহায় ভেবে নির্মম অত্যাচার করেছে আমাকে ও আমার মেয়েকে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত রিপনের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার মা ও স্ত্রী বলেন, জয়নব ও তার মেয়েও রিপনকে মেরেছে। তাছাড়া তাসাদুলও চর থাপ্পর মেরেছে রিপনকে। রিপনের ফোন নম্বর চাইলে দিতে রাজি হয়নি তার পরিবার।
স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রিপন ও তার মা আমার কাছে এসেছিল। বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক খাদেমুল করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী। শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তদন্ত করতে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি