1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

ধামইরহাটে আমেরিকা প্রবাসীর উদ্যোগে খেলাধুলার সামগ্রী বিতরণ

মো. রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love
মো. রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী দম্পতির উদ্যোগে সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় ক্লাবের সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে উপজেলা চত্বরে ধামইরহাট সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২০ জন তরুণ ক্রিকেটারদের মাঝে ফুটবল, ব্যাট, বল, গ্লবসসহ জার্সি বিতরণ করা হয়।
জানা গেছে, ধামইরহাটের টিএনটি এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দলিল লেখক সফি উদ্দীনের বড় ছেলে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলা দম্পতির ব্যক্তিগত উদ্যোগে এসব খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) গণপতি রায়, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছিব্বির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল)মো.আফতাব উদ্দীন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোজাম্মেল হক কাজী, প্রবাসীর ছোট ভাই সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. রুহেল আহম্মেদ, উপদেষ্টা মো. শিবলী সরকার, ক্রীড়া সম্পাদক কনকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ভার্চুয়াল বক্তব্যে বলেন “মাদককে না বলি খেলাধুলাকে প্রিয় করি।
তিনি বলেন, আমি ধামইরহাটের সন্তান।আমি আশা রাখি আমার এলাকার তরুণ প্রজন্ম এই সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে তারা সবাই অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে জাতীয় দলে জায়গা তৈরি করার পাশাপাশি এলাকার সুনাম বয়ে আনবে। যারা ভাল খেলে আমি তাদের পাশে আছি বলে তিনি জানান।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি