1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
এগিয়ে যাও, গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে : তামান্নাকে শিক্ষামন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

এগিয়ে যাও, গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে : তামান্নাকে শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

যশোরের তামান্না আক্তার নূরা, যে কিনা শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে যে পড়ালেখায় একের পর এক সাফল্য পেয়েছে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর তাকে উৎসাহ দিতে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

এবার তাকে ফোন দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ভরসা দিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীপু মনি মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে তামান্নার বাবার ফোনে কল দিয়ে মেয়েটির সঙ্গে কথা বলেছেন।

তামান্নার বাবা রওশন আলী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমার ফোনে কল দিয়ে তামান্নার খবর নেন। একপর্যায়ে তামান্নার সঙ্গে কথা বলতে চান। আমার মেয়ের সঙ্গে দীর্ঘ ২৪ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি পড়ার পরামর্শ দিয়েছেন। দেখা করার জন্য শিগগিরই যশোর আসবেন বলেও জানিয়েছেন।’

রওশন আলী আরও জানান, শিক্ষামন্ত্রী বলেন, ‘মনোবল হারানো যাবে না। গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে। তুমি এগিয়ে যাও। তোমার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন।

‘তুমি নূরের নূর। আল্লাহ রাব্বুল আল-আমিন তোমাকে নূরের আলোয় আলোকিত করেছে। এক পা দিয়ে তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ, তুমি পারো এবং পারবে।’

জন্ম থেকেই দুই হাত ও এক পা নেই যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের তামান্নার। ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়েছেন।

এর আগে পিইসি, জেএসসি ও এসএসসিতেও তিনি জিপিএ ফাইভ পেয়েছেন। দাখিল মাদ্রাসার শিক্ষক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে বড় তামান্না।

তার এখন স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। পড়ালেখা শেষে তিনি হতে চান বিসিএস ক্যাডার।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares