1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

১০ কোটি টিকার মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০ কোটি মানুষকে প্রথমডোজ টিকাদানের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে ১৭ কোটিরও বেশি টিকাদানের রেকর্ড হয়েছে দেশে।

এর আগে গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম জানান, এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। রবিবারই প্রথম ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াবে।

দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তখন থেকে ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত দেশে ১৭ কোটি ৭ লাখ ৩১ হাজার ৭২ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া ১০ কোটি ১৪ লাখ ৭ হাজার ৫৪১টি, দ্বিতীয় ডোজ ৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার ২৩টি এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৫০৮ জনকে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ রোধে সরকার দেশের ৭০ শতাংশ জনসংখ্যা অর্থাৎ ১১ কোটি ৭০ লাখ জনগোষ্ঠীকে (প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ) টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কার্যক্রমে গতিশীলতা বাড়িয়েছে। সেক্ষেত্রে দেশের ১০ কোটি মানুষকে প্রথম ডোজের টিকার মাইলফলক স্পর্শ করা নিঃসন্দেহে বড় কৃতিত্ব বলে তারা অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ১২ লাখ ৪৫ হাজার ৫৪৫ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৮৪৩ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ লাখ ৯ হাজার ৪২১ জনকে এবং ৮৮ হাজার ২৮১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি