1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

আগুনের উত্তাপ নিতে গিয়ে রংপুরে দগ্ধ অর্ধশতাধিক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
Spread the love
মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিয়ে গিয়ে দগ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। গত একমাসে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় অর্ধশত মানুষ। মারা গেছেন তিনজন। এতে  ছিন্নমূল মানুষের দুর্দশাও বেড়েছে।
রংপুর আবহাওয়া অফিস জানায়, রোববার (৩০ জানুয়ারি) রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) সূত্রে জানা গেছে, শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিতে গিয়ে একমাসে প্রায় অর্ধশত মানুষ আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। এ পর্যন্ত রমেক হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসা ৩ জন নারী মারা গেছেন। রবিবার রমেক হাসপাতালে শীতজনিত ১৮ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন।
এছাড়াও  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের কারণে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রকোপ। গত কয়েকদিনের তুলনায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এদিকে কুয়াশা ও শীতের কারণে আলু ক্ষেতে লেটব্রাইট রোগের দেখা দিয়েছে। বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। ক’দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষজন। প্রচণ্ড শীতে হাঁস-মুরগি ও গরু-ছাগল নানা রোগে আক্রান্ত হচ্ছে।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রোববার রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের আবহাওয়া আরও দু-একদিন থাকতে পারে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি