1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

শুরুর আগেই বিপিএলে করোনার হানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
Spread the love

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর আগেই করোনাভাইরাস হানা দিয়েছে।

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এই টুর্নামেন্টের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে শুরু করেছে দলগুলো। তার আগে চলছে করোনাভাইরাস পরীক্ষা।

গতকাল (সোমবার) থেকে ধাপে ধাপে চলছে কোভিড টেস্ট প্রক্রিয়া। যেখানে সোমবারের পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, আরও ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের মধ্যে খেলোয়াড় কত জন বা সাপোর্ট স্টাফ কত জন, তা জানানো হয়নি। তাদের নামও উল্লেখ করা হয়নি। তবে যারা করোনায় আক্রান্ত তাদের কোনো উপসর্গ নেই।

দেবাশীষ বলেন, গতকাল (সোমবার) তিন-চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আরও আসবে। মূল পরীক্ষা তো আজকে (মঙ্গলবার)। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের থেকে তিন চার জনের পজিটিভ আসার খবর আমাদের কাছে আছে। কারা আক্রান্ত হয়েছেন সেটা আসলে বলাটা ঠিক হবে না।

পিজিটিভ আসা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আপাতত বাড়িতে আইসোলেশনে রাখা হচ্ছে। এর পর ১০ দিন পর আরও একটি পরীক্ষা করিয়ে সেখানে নেগেটিভ এলেই তাদের মিলবে বিপিএলে অংশ নেওয়ার সুযোগ।

দেশে গত কিছু দিন ধরে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। তাই আগে থেকেই অনুমেয় ছিল, মাঠে গড়ানোর আগেই এই ভাইরাস হানা দিতে পারে বিপিএলে।

এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মোচন অনুষ্ঠানে দেখা যায়, কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি। আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কিছু ক্রিকেটারের ভেতর ছিল না মাস্ক পরার প্রবণতা। সামাজিক দূরত্ব ছিল উধাও।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি