সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শন করলেন চিত্র নায়িকা বর্ষা
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
Spread the love
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ গ্রামে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন চিত্র নায়িকা বর্ষা,,উপজেলার ২নং গাড়াদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে আসেন, এ সময় তাকে দেখতে ভোটার ও সাধারণ মানুষের ঢল নামে।
এ সময় চিত্র নায়িকা বর্ষা বলেন , এখানে আমার পরিবারের সদস্য নির্বাচন করছেন তাছাড়া এই ইউনিয়নের সবাই আমার আত্মীয় আমি কাউকে কষ্ট দিতে চাইনা।এছাড়াও তিনি বলেন,, তার নিজ গ্রামে যে নিজ অর্থায়নে যে মসজিদ নির্মাণ করছেন সেই মসজিদের কাজও পরিদর্শনের উদ্দেশে তিনি এসেছেন বলে জানান।