গৌরীপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
হলি সিয়াম শ্রাবণ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
ai
Spread the love
হলি সিয়াম শ্রাবণ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৪ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরীপুর প্রেসক্লাব থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার, সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, বাসদের সমন্বয়ক আমিনুল ইসলাম, সহযোগি অধ্যাপক এমদাদুল হক, পৌরসভার সাবেক কাউন্সিলর আঃ কাদির, সাংবাদিকের ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন ও আবু কাউছার চৌধুরী রন্টি, উদীচীর সভাপতি পলাশ মাজহার, বিশিষ্ট ঠিকাদার নজরুল ইসলাম খাঁন মিন্টু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আমিরুল মোমেনিন, প্রভাষক কবি সেলিম আল রাজ, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম, ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মোঃ শাহজাহান কবির, সহকারি শিক্ষক বিজন সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, আব্দুল কাদির, মহসিন মাহমুদ, হলি সিয়াম শ্রাবণ, এইচটি তোফাজ্জল, মোকলেছুর রহমান, সুপক উকিল, ডিজিটাল টি স্টলের মালিক হারুন মিয়া।