1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পত্নীতলায় ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ৩য় লিঙ্গের আল আমিন - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

পত্নীতলায় ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ৩য় লিঙ্গের আল আমিন

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
Spread the love

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলায় সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের আল আমিন।উপজেলার পত্নীতলা ইউনিয়নের সংরক্ষিত-(৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে ৯ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন আলামিন। ‘মাইক’ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।জানা গেছে, আল আমিন উপজেলার শম্ভুপুর গ্রামের মোজাম্মেল হোসেনের সন্তান। নিজেকে নির্বাচনে বিজয়ী করতে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। পত্নীতলায় এই প্রথম তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।আল আমিন বলেন, আমি জনগণের সেবক হতে চাই। তাই আমি সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষ আমাকে ভালবাসে। আমার বিশ্বাস মানুষ আমাকে ভোট দেবেন। কোথাও বৈষম্যের শিকার না হলে, আমি শতভাগ আশাবাদী বিজয় লাভ করব, ইনশাআল্লাহ্‌।ঐ এলাকায় এই প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজন প্রার্থীতা করছেন, সে প্রসঙ্গে স্থানীয় শম্ভুপুর গ্রামে একাধিক ভোটারগণ, আমরা ওকে ছোট থেকে দেখে আসছি, হিজড়া আলামিনের মনে কোন লোভ নেই। এর আগে যারাই ভোটে জয়লাভ করেছে বিভিন্ন  ভাতা নিয়ে তারা অর্থ বানিজ‍্য করেছে। তাই এবারে পরিবর্তন চাই আমরা। আশা করি আলামিন আমাদের কষ্টটা বুঝবে। তাই ওকেই আমরা প্রথম পছন্দে রেখেছি। আগে মেলা প্রার্থী দেখিছি, কেউ হামাকে তোনকে কিছু করেনি। তাই হামরা বেবাকে ঐ হিজড়া আল আমিনেক’ই এবার মেম্বার বানামো। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে চেয়ারম্যানে পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।পত্নীতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার পদে মাইক প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের আল আমিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ ওয়ার্ড থেকে তিনিসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ প্রসঙ্গে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহিদুর রহমান জানান, আলামিনকে মাইক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares