1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ওবায়দুল কাদের ভালো আছেন : বিএসএমএমইউ ভিসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
Spread the love

হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তেমন শারীরিক সমস্যা নেই। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে এসেছে। তারপরও আগামী ৩-৪ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

আজ বুধবার সকাল ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, আগামীকাল থেকে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো। তবে অবজারভেশনের (পর্যবেক্ষণ) জন্য আরও দু-এক দিন হাসপাতালে রাখা হবে।

উপাচার্য বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাসপাতালে ভর্তি নিয়ে আপনারা গতকাল উৎকণ্ঠায় ছিলেন। আমরা ওনার পরীক্ষা নিরীক্ষা করেছি। ওনার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকালের তুলনায় উনি অনেক ভালো আছেন। ওনার ডায়াবেটিস গতকাল ১২ ছিল, এখন ৫-এ নেমে এসেছে। ব্লাড প্রেশার অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। তবে আরও দুই-একদিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন তিনি ওনার জন্য সবাই দোয়া করবেন।’

কোন জটিলতা রয়েছে কি-না জানতে চাইলে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল থেকে শ্বাসকষ্ট বলে অনেকে প্রচার করেছেন, আসলে তা নয়। ওনার ডায়াবেটিস, একটু বুকে ব্যথা ছিল।’
এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে সকাল ১০টার দিকে বৈঠকে বসে মেডিকেল বোর্ড।

এদিকে সকাল ১০টার ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পারেননি।

তবে সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে দেখতে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা। এ সময় কাদের মির্জা বলেন, আমরা দেখেছি তিনি ভালো আছেন। সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে। বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি