1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

রাজৈরে স্ত্রীর বাঁশের লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
Spread the love

সোহেল সিকদার,মাদারীপুর জেলা প্রতিনিধি:স্ত্রীর বাঁশের লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ নিহত তারামিয়া শেখ মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটনায় তারামিয়া শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্ত্রীর বাঁশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকালে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারামিয়া শেখ পেশায় অটোরিকশাচালক। তিনি ওই গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে তারামিয়া ও তার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তারামিয়া লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এর প্রতিবাদে খোদেজাও বাঁশের লাঠি দিয়ে স্বামীকে মারধর করেন। একপর্যায়ে তারামিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বৃদ্ধা মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার পুতের বউ বাঁশ দিয়া পিটাইয়া মাইরা ফালাইছে আমার ছাওয়ালরে। রাস্তায় হালাইয়া পিঠাইছে। আমি বিচার চাই।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী স্ত্রীকে মারধর করেন। পরে স্বামীর ওপর অতিষ্ঠ হয়ে স্ত্রী বাঁশ দিয়ে তাকে আঘাত করেন। এতে স্বামীর মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি