1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

মহাদেবপুরে কাঙ্খিত প্রতীক না পেয়ে হামলা ২-প্রার্থীসহ আটক-৫

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
Spread the love

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুরে কাঙ্খিত প্রতীক না পাওয়ায় রিটার্নিং অফিসার ও পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে থানা পুলিশ ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে আটক করেছে। আটকরা হলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ রুবেল (৩৭), অপর স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক শরিফুল (৬০), তার ছেলে শামীম হেসেন (২৩), ভাই সাইদুল ইসলাম (৪২) ও চাচাতো ভাই ফরিদুল ইসলাম (৩৩)।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, দুপুরে তারা উপজেলা কৃষি অফিসার এবং রাইগাঁ ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের অফিস কক্ষে তাঁর উপর ও সেখানে দায়িত্বরত থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের উপর হামলা চালায়। এব্যাপারে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।সংশ্লিষ্টরা জানান, রাইগাঁ ইউনিয়নে ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক চান। দুপুর ১২টায় রিটার্নিং অফিসার এরকম প্রার্থীর অনেকের উপস্থিতিতে লটারি করেন। লটারিতে ঘোড়া প্রতীকের জন্য রেজাউন নবীর নাম ওঠে। এসময় অন্য দুই প্রার্থী মাসুদ পারভেজ রুবেল ও মোজাম্মেল হক শরিফুল অনুপস্থিত ছিলেন। ঘটনার পর তারা কৃষি অফিসারের কক্ষে প্রবেশ করে পূণরায় লটারির দাবি জানান। অফিসার এতে রাজি না হলে তারা হামলা চালায়।আটক রুবেল আতুঁড়া পূর্বপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ও ছাত্রদলের সাবেক নেতা এবং শরিফুল কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাজী রইচ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি