1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮ রোগী হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৬৮ জন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

 

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশই ঢাকার বাইরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে ৪৭ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ২১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২১৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৩ জন।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭ হাজার ৬০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৭ জন। ডেঙ্গুতে এ সময়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি