1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে: তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
Spread the love

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছে একটা পক্ষ। আমাদের দেশে কিছু পক্ষ আছে পরগাছার মতো। অপরের ওপর ভর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এই পরগাছারা সক্রিয় হয়ে গেছে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমি আশা করবো আমাদের সন্তানরা ক্লাসে ফিরে যাবে। কারণ করোনার কারণে অনেক ক্ষতি হয়েছে, এখন ক্লাসে ফিরে যাওয়ার সময়।

সরকারকে টেনে হিঁচড়ে নামাতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকারকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলা হবে।’ বিএনপি আমাদের টেনে হিঁচড়ে নামাতে চাচ্ছে সাড়ে ১২ বছর আগের থেকেই। এখন আমাদের টেনে হিঁচড়ে নামাতে গিয়ে রশি ছিঁড়ে তারাই পড়ে গেছে।

হাছান মাহমুদ বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানাবো, আমাদের টেনে হিঁচড়ে নামাতে গিয়ে আপনারাই পড়ে গেছেন। আরও টান দিলে আপনারা আরও পড়ে যাবেন। সুতরাং সে চেষ্টা করে কোনো লাভ নেই।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর-৫ এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাম্প্রতিক দেশকালের ইলিয়াস উদ্দিন পলাশ, কেএসবি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দীপু প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares