1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
Spread the love

আর্থিক প্রতারণার অভিযোগে আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় ৩২ লাখ টাকা প্রতারণার অভিযোগে জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ভোপালের আদালতে তাকে হাজির হতেও বলা হয়েছে।

বুধবার ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে আদালতে ভোপালে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে অভিযোগ করেন আইনজীবী রবি পন্থ।

তার অভিযোগ, সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লাখ ২৫ হাজার টাকা নিয়েছিলেন আমিশা। পরে তা চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়।

আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অর্থাৎ এখনই তাকে গ্রেফতার করা হবে না। অগ্রিম জামিনের সুযোগ থাকবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। তা না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে বলেও জানা গেছে।

‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে নিজের অভিনয় সফর শুরু করেন আমিশা। প্রথম ছবিই ছিল ব্লকবাস্টার হিট। পরে সানি দেওলের বিপরীতে ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় নজর কাড়েন। সে ছবিও ছিল সুপারহিট। তারপর থেকে বলিউডে অনেক ছবিতেই অভিনয় করেন। তবে সাফল্য সেভাবে পাননি। এখন অবশ্য ‘গদর ২’ সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যেই আর্থিক প্রতারণা মামলায় জড়ালেন এই অভিনেত্রী।

এর আগেও এই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। ২০১৯ সালে ইন্দোরে ১০ লাখ টাকার চেক বাউন্স হওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে বছর রাঁচিতেও নাকি আমিশার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি