1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ

ক্ষণিকের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় কমলা হ্যারিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শুক্রবার (১৯ নভেম্বর) ৮৫ মিনিটের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট পদে কোনো নারীর দায়িত্ব পালনের ঘটনা এটিই প্রথম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে এক ঘণ্টা ২৫ মিনিট অ্যানেস্থেসিয়ার (অবেদন বা অচেতন) অধীনে ছিলেন। তার আগে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন।

আর বাইডেনের এ পরীক্ষার সময় হ্যারিস হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজের অফিসে বসেই কাজ চালিয়েছেন।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক টুইট বার্তায় জানিয়েছেন, রুটিন কোলনস্কোপি শেষে প্রেসিডেন্ট বাইডেন ভালো আছেন এবং তার দায়িত্ব পালন আবার শুরু করেছেন। তিনি বেলা ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটে) ভাইস প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফের সঙ্গে কথা বলেছেন।

তবে নিয়মিত শারীরিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইডেন ওয়াল্টার রিডে (ওয়াল্টার রিড আর্মি মেডিকেল সেন্টারে) থাকবেন বলেও জানান জেন সাকি।

৭৯ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। আর কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি