1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রাক্তন স্বামীর কাছে মামলায় হারলেন নায়িকা নুসরাত - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রাক্তন স্বামীর কাছে মামলায় হারলেন নায়িকা নুসরাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
Spread the love

কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান হেরে গেলেন আইনি লড়াইয়ে। তার বিরুদ্ধে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় জয় পেলেন তার প্রাক্তন স্বামী নিখিল জৈন। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার আগেই তার বিরুদ্ধে আলিপুর আদালতে বিচ্ছেদ চেয়ে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল।

কিন্তু আদালতে এক দিনের জন্যেও মুখোমুখি হননি প্রাক্তন দম্পতি।

নুসরাতের মা হওয়ার খবর চাউর হওয়ার দিনই আনন্দবাজার ডিজিটালকে নিখিল জানিয়েছিলেন, অভিনেত্রীর সঙ্গে তার বহু দিন কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, ‘সন্তানের জনক আমি নই।’

তিনি জানিয়েছিলেন, ‘নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনো সম্পর্ক রাখতে চাই না। যেহেতু আইনি প্রক্রিয়ায় ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হওয়ার দরকার ছিলো।’

অ্যানালমেন্টের নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হত নিখিলের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না তার। কিন্তু নুসরাত সে নিয়ম পালন করেছিলেন কিনা, সে কথা স্পষ্ট নয়।

নিখিল বলেছিলেন, ‘যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায় সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি।’

অন্যদিকে শোনা গেছে, নুসরাত ফের বিয়ে করেছেন। এবার পাত্র যশ দাশগুপ্ত। তাদের সন্তান ঈশানের জন্মের পরেই সে কথা বুঝিয়ে দিয়েছিলেন নুসরাত। ইনস্টাগ্রামে নানাবিধ ছবি দিয়ে যশকে ‘স্বামী’ সম্বোধন করতেও দেখা গিয়েছিল।

বিশ্বকর্মা পূজায় এনা সাহার দফতরে সিঁদুর মাথায় হাজির হয়েছিলেন ঈশান-জননী। সঙ্গী হয়েছিলেন যশ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares