1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

অল্পের জন্য রক্ষা পেলেন নোরা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

বলিউডে আইটেম গান বলতেই এখন নোরা ফাতেহির নাম চলে আসে সবার আগে। ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। তার বেলি ড্যান্সে মেতেছিল নেট দুনিয়া। পরপর বেশ কয়েকটি আইটেম গানে তার কোমর দোলানো জনপ্রিয়তা পেয়েছে।

আবারও নিজের নাচের তালে দর্শকের হৃদয়ে কম্পন ধরিয়েছেন নোরা। এ গানের নাম ‘কুসু কুসু’। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে গানটি। এটি রয়েছে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সত্যমেভ জয়তে ২’তে।

এই গানের দৃশ্যেও খোলামেলা সাজে নেচেছেন নোরা ফাতেহি। সেই পোশাকের কারণেই বিপাকে পড়তে হয়েছে তাকে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নোরা জানান, এই গানের জন্য একটি বিশেষ পোশাকে সেজেছিলেন তিনি। তাতে একটি ওড়না আটকানো ছিল পিঠের সঙ্গে। যার অন্য প্রান্ত জোড়া ছিল গলার হারের সঙ্গে। ওড়নার মধ্যে পাথরের নানা কারুকাজ থাকায় সেটার ওজনও ছিল বেশ। নাচের সময় সেই ওড়নার টান খাওয়ার সঙ্গে নোরার গলায়ও ফাঁস লেগে যায়।

নোরা বলেন, ‘মনে হচ্ছিল, আমার গলায় যেন দড়ি পেঁচিয়ে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে! নাচের সময়ে বহু ছোটখাটো বিপদ ঘটে। কখনও হাঁটুতে আঘাত লেগে রক্ত ঝরে। কখনও বা পায়ের পাতায় খোঁচা লাগে। কিন্তু ‘কুসু কুসু’ গানের শুটিংয়ে যা ঘটেছে, তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা।’

তবে বিপদ ঘটার আগেই নাচের স্টেপ থামিয়ে নিজেকে সামলে নেন নোরা। এভাবে থেমে থেমে ছয় ঘণ্টার মতো ওই পোশাকে শুটিং করেছিলেন অভিনেত্রী।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি