1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শ্যুটিং শুরুর আগেই নতুন শর্ত শাহরুখের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
Spread the love

প্রায় দেড় মাস পর কাজ শুরু করলেন শাহরুখ খান। আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর সমস্ত লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। ছেলে আর্থার রোড জেলে থাকার সময় একবার মাত্র এসেছিলেন জনসম্মুখে, ছেলের সাথে জেলে দেখা করতে যাওয়ার সময়। এমনকী নিজের জন্মদিনেও মন্নতের ছাদে বা ব্যালকনিতে এবার দেখা মেলেনি তাঁর। সমস্ত শ্যুট ক্যানসেল করেছিলেন পরিবারের জন্য।

ছেলের জন্মদিনের পর যে বাদশা কাজে ফিরবেন সেখবর ছিল আগেই। আর সেই মতো আটকে থাকা সমস্ত শ্যুট তিনি শুরু করেছেন ধীরে ধীরে। এক নিউজ পোর্টালের খবর অনুযায়ী, শাহরুখের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গিয়েছে এই সময়ে শ্যুট করার জন্য তিনি কিছু শর্ত রেখেছেন পরিচালকদের কাছে। একটানা শিডিউল না রেখে ছোট ছোট শিডিউলে ভাগ করে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। কেননা, মাসখানেকের জন্য মুম্বই বা মন্নত ছেড়ে যেতে চান না তিনি!

‘মাই নেম ইজ খান’ অভিনেতা এমনও অনুরোধ রেখেছেন যাতে, অন্যান্য অভিনেতাদের শ্যুটিং সেরে নেওয়ার পর তাঁর ডেট দেওয়া হয়। এতে কারও কাজ আটকে থাকবে না। আর তিনিও পরিবারের সাথে কাজকে সামলাতে পারবেন।

এর আগে জানা গিয়েছিল এবার থেকে নিজের ব্যক্তিগত বডিগার্ড রবি সিংকে তিনি আরিয়ানের জন্য রেখে দেবেন। কারণ, ছেলের নিরাপত্তা নিয়ে আরও কোনও বড় ঝুঁকি নিতে তিনি আর চান না। তাই নিজের বিশ্বস্ত সঙ্গীকে দিয়েই আরিয়ানকে চোখে চোখে রাখতে চান।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি