1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিসিআইসিকে আরও ৯০ হাজার টন ইউরিয়া আমদানির অনুমোদন - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিসিআইসিকে আরও ৯০ হাজার টন ইউরিয়া আমদানির অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
Spread the love

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৯০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ কোটি টাকা।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ক্রয় কমিটিতে ১১৫০ কোটি ১৭ লাক ৬৩ হাজার ৬৯৩ টাকায় আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ফান্ড থেকে ১৬৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা এবং দেশীয় ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও সৌদি উন্নয়ন তহবিল হতে ৯৮২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৯৩ টাকা এসব প্রকল্পে অর্থায়ন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়নাধীন নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের একটি লটের নির্মাণ কাজ বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনসোটিয়ার লিমিটেডকে ৬০ কোটি ৪ লাখ ১৫ হাজার ১৮৪ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নাধীন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে বাংলাদেশের এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেড, পাকিস্তানের উমর মুন্সি অ্যাসোসিয়েটস এবং সৌদি আরবের আল মুহানদিস এনকে কনসালটিং ইঞ্জিনিয়ার্সকে ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ৭১৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, খুলনা ওয়াসা বাস্তবায়নাধীন খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের ডেভ কনসালটেন্ট লিমিটেড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং বিইটিএস কনসালটিং সার্ভিস লিমিটেডকে ৭১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৬৫২ টাকায় নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নরসিংদীর ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সুইজারল্যাল্ডের জেনারেল ইলেকট্রিক গ্লোবাল পার্টাস অ্যান্ড প্রডাক্টের কাছ থেকে ৩০১ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।নৌপরিবহন অধিদপ্তরকে এজিআইএমএনএস প্রকল্পের ১০৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ কোটি টাকায় ৯০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরশেন থেকে ২০৬ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকায় ৩০ হাজার টন, ২০০ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৫৭৫ টাকায় ৩০ হাজার টন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৯৮ কোটি ৭২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় আরও ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে বিসিআইসি।

এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নে প্রকল্পে বিনিয়োগকারী হিসেবে যৌথভাবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares