1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সময় এসেছে সৌরবিদ্যুৎ সংরক্ষণের’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

সময় এসেছে সৌরবিদ্যুৎ সংরক্ষণের’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
Spread the love

সময় এসেছে সৌরবিদ্যুৎ সংরক্ষণের’

নিজস্ব প্রতিবেদক :
সোলার সিস্টেম (সৌরবিদ্যুৎ) স্টোরেজের (সংরক্ষণ) এখন সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শনিবার অনলাইনে ‘ফিউচার অব রুফটপ সোলার ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, সোলার সিস্টেম কিন্তু পুরোপুরি বিদ্যুৎ নয়। বিদ্যুৎ ২৪ ঘণ্টার জন্য হয়। যে বিদ্যুৎ রাতে থাকবে না, সেটা পুরোপুরিতো বিদ্যুৎ হলো না। এখন যদি সারাদেশে সব বন্ধ করে সোলার প্যানেল বসানো হয়, তাহলে এ বিদ্যুৎ রাতে কে সরবরাহ করবে, আমাদের এটাও ভাবতে হবে। আমি মনে করি, সোলার সিস্টেম স্টোরেজে যাওয়ার এখন সময় এসেছে। সোলার সিস্টেম স্টোরেজে উৎসাহী করতে হবে।

তিনি আরও বলেন, অফপিকে আমরা বর্তমান সময়ে বিদ্যুতে সারপ্লাস রয়েছি। দিনের বেলা অফপিক আওয়ারে ক্যাপাসিটির ৩০, ৪০, ৫০ শতাংশ আমাদের লাগে না। সেই সময় যদি আরও অতিরিক্ত বিদ্যুৎ পাই, তাহলে আমাদেরতো কোনো লাভ হচ্ছে না। সুতরাং আপনাদের অনুরোধ করবো কীভাবে সোলার বিদ্যুৎ ২৪ ঘণ্টা সরবরাহ করা যায় সেদিকে এখন থেকেই দৃষ্টিপাত করতে।

তৌফিক-ই-ইলাহী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী যেটা বলেন, ঘর থেকে বের হবার সময় আপনারা বিদ্যুতের লাইট অফ করে বের হবেন। এটা হচ্ছে আমাদের দায়িত্ববোধ। আমার যতটুকু প্রয়োজন আমি তার থেকে বেশি ব্যবহার করবো না। উন্নত দেশ বিদ্যুৎ অনেক অপচয় করে। আবার তারাই এখানে এসে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে। আমাদের নিজেদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। এটা আমাদের সমাজের প্রতি, বাংলাদেশ ও পৃথিবীর প্রতি, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি দায়িত্ববোধ।

আলোচনায় সভায় কি-নোট উপস্থাপন করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নবায়নযোগ্য জ্বালানির প্রধান এনামুল করিম পাভেল। উপস্থাপনা করেন পাওয়ার অ্যান্ড এনার্জি পত্রিকার সম্পাদক মোল্লা মো. আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন- টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের প্রধান ড. সাইফুল হক, এনার্জি বিশেষজ্ঞ সালেক সুফি, আল মোদাব্বির বিন আনোয়ার, এমএনআর মুনয়ার মঈন, তানজীল চৌধুরী প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares