1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তানোরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ৩ স্বতন্ত্র ৪টিতে এগিয়ে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

তানোরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ৩ স্বতন্ত্র ৪টিতে এগিয়ে

সারোয়ার হোসেন তানোর(রাজশাহী) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
Spread the love
সারোয়ার হোসেন তানোর(রাজশাহী) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজশাহীর তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচন আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন কৌশলে প্রার্থীরা শুরু করেছে জম্পেশ প্রচারণা। এসব প্রচারণায়  আওয়ামী লীগ ৩টি ও স্বতন্ত্র ৪টিতে এগিয়ে রয়েছেন। জানা গেছে, তানোরের কলমা ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন। তবে এখানে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া ফেলে  সাধারণ ভোটারদের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রবীণ নেতা স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরী। কিন্ত্ত আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম স্বপন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ও সাধারণ ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া ফেলতে প্রায় ব্যর্থ হয়েছে। এছাড়াও তাকে নিয়ে ইউপি আওয়ামী লীগে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ফলে এখানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী বাবু চৌধুরী। কাঁমারগা ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ।এখানে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক। এখানে ফরহাদকে নিয়ে মতবিরোধ রয়েছে, তিনি এখানো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে মাঠে নামাতে পারেননি। আবার বিএনপির তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন মসলেম। বাঁধাইড় ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান।এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রার্থী নাই। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকুন্ঠ সমর্থনে প্রচার-প্রচারণায় তিনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে নির্বাচনী মাঠ নিজের নিয়ন্ত্রণে রেখে প্রচারণা করে চলেছেন।এখানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন আতাউর রহমান।সরনজাই ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মালেক। তবে দলীয়কোন্দল ও মতবিরোধের কারণে তিনি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেও ব্যর্থ হয়েছেন। রয়েছে দলের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী। ফলে এখানে ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খঁন প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে অনেকটা সুবিধাজনক অবস্থানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তালন্দ ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেম। এখানে তার শক্ত প্রতিপক্ষ হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তার ডান হাত হিসেবে পরিচিত ইউপি যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু। তবে বিএনপির প্রার্থী না থাকায়   জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আক্কাশ আলী বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। পাঁচন্দর ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন। এখানে তার বিপক্ষে তেমন কোনো শক্ত বিদ্রোহী প্রার্থী নাই।এছাড়াও ইউপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করায় প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে তিনি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন। চাঁন্দুড়িয়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান। এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে মাঠে নামায় তিনিও প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে এগিয়ে  রয়েছেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares