1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রভাসের সঙ্গে রোমান্স করবেন কারিনা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রভাসের সঙ্গে রোমান্স করবেন কারিনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
Spread the love

দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলির পর তার পরিচিতি বেড়েছে বিশ্বব্যাপী। বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশ কিছু সিনেমার কাজে। এরই মাঝে প্রভাস চুক্তিবদ্ধ হয়েছেন তার ২৫তম সিনেমায়। সিনেমার নাম ‘স্পিরিট’।

সিনেমায় প্রভাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে। দুই ইন্ডাস্ট্রির এই দুই তারকাকে এবার একসঙ্গে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন সন্দ্বীপ রেড্ডি।

পরিচালক সন্দ্বীপ রেড্ডি তার সিনেমার জন্য প্রথমে রাম চরণের কাছে যান। তিনি রাজি না হওয়ায় প্রস্তাব দেন মহেশ বাবু ও আল্লু অর্জুনকে। তারাও এ সিনেমায় কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। সর্বশেষ প্রস্তাব দেন প্রভাসকে। কাজটি করতে সম্মতি জানান এই অভিনেতা।

প্রভাস তার প্রতি ছবির জন্য পারিশ্রমিক নেন ১০০ কোটি রুপি। কিন্তু সদ্য ঘোষণা দেওয়া পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার ‘স্পিরিট’ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি দাবি করেন তিনি। নির্মাতারাও তাকে তা দিতে রাজি হয়েছেন। তবে কারিনা কত পাবেন, তা এখনো জানা যায়নি।

এদিকে মুক্তির অপেক্ষায় প্রভাসের ‘রাধে শ্যাম’। এরপর ওম রাউত পরিচালিত তার ‘আদিপুরুষ’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের আগস্টে। এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares