পূজা মন্ডপ পরিদর্শন করলেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি
সজিবুর রহমান সজিব মান্দা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
Spread the love
সজিবুর রহমান সজিব মান্দা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দুর্গা উৎসব উপলক্ষে আজ ১৩ অক্টোবর ২০২১ রোজ বুধবার বিকেলে মান্দা উপজেলার বিভিন্ন স্হানে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দীন মন্ডল ।এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন এবং ধর্মীয় এই উৎসবের জন্য যে সকল অস্থায়ী পুজামন্ডব রয়েছে তার সভাপতি ও সম্পাদক মহোদয়কে স্থায়ী পূজামণ্ডপ তৈরির বিষয়ে পরামর্শ প্রদান করেন।তিনি বলেন, আপনারা চাইলে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় সকল পূজামণ্ডপে স্থায়ীভাবে গড়ে তোলা সম্ভব, সেইসাথে প্রয়োজনে আর্থিক সহায়তার কথাও বলেন তিনি।উক্ত পূজামন্ডপ পরিদর্শন কালে বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত ছিলেন-১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন আওয়ামীলেগের সভাপতি শ্রী স্বাধীন কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ ভুট্টাে সহ মান্দা উপজেলার আওয়ামীলীগের নেতা কর্মী বৃন্দ।