1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দেশে টিকা নিয়েছে ৫ কোটি ৫৬ লাখ ৬০ হাজার মানুষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
Spread the love

দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৯৩৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুদ আছে আর ১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪৮৫ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৫ হাজার ৭৬৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৯ জন। এর মধ্যে মঙ্গলবার (১২ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮৬৬ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, এদিন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৫৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ২৩৯ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৫৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৫ জনকে।

এ ছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৬৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩৩৬ জন।

মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৮৮৭ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৮৭ জনকে।

সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯৮৮ জন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি