1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

যে কারণে মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন থালাপতি বিজয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

একটু অদ্ভূত খবরই বটে। কোটি কোটি ভক্ত যাকে আইডল মানে সেই তারকা কি না নিজের বাবা-মায়ের নামে মামলা করলেন। সঙ্গে আসামি আরও ৯জন। সবমিলিয়ে ১১ জনের নামে মামলা করে আলোচনায় দক্ষিণি ছবির সুপারস্টার থালাপতি বিজয়।

কেন এই মামলা করেছেন বিজয়? খোঁজ নিতে গিয়ে জানা গেল, একটি রাজনৈতি দলকে কেন্দ্র করে বাবা-মায়ের উপর বিরক্ত অভিনেতা।

২০২০ সালে ছেলের নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বিজয়ের বাবা পরিচালক এসকে চন্দ্রশেখর। দলটির নাম রাখা হয়েছিল ‘অল ইন্ডিয়া থালাপতি বিজয় মক্কল ইয়াক্কম’। নির্বাচনী কমিশনের কাছে যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, তাতে দলটির সাধারণ সম্পাদক হিসেবে এসকে চন্দ্রশেখরের নাম রয়েছে। আর থালাপতি বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই দলটির কোষাধ্যক্ষ।

কিন্তু এই দল নিয়ে আপত্তি আছে বিজয়ের। কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই নির্বাচনী দলের সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই।

তিনি ভক্তদের কাছে আবেদন করেছিলেন, শুধু তাঁর নাম দেখে কেউ যেন এই দলের সঙ্গে যুক্ত না হন। এমনকি বিজয় এ কথাও বলেছিলেন যে কেউ যদি তার ছবি বা ফ্যান ক্লাবের অপব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে মামলা করবেন। অবশেষে সেটাই করলেন। নিজের বাবা-মায়ের নামেই আইনি ব্যবস্থা নিলেন তিনি।

আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

এই দক্ষিণি তারকার জন্ম চেন্নাইয়ে। তার প্রকৃত নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি ‘থালাপতি’ নামে জনপ্রিয়।

বিজয়ের বাবা এস চন্দ্রশেখর কলিউডের নামকরা চিত্রপরিচালক। বাবার পরিচালিত ১৫টি ছবিতে কাজ করেছেন বিজয়। এর মধ্যে ছয়টিতে বিজয় শিশু অভিনেতা।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি