1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সালমান খানের জীবনী নিয়ে আসছে সিরিজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বলিউডের সুলতান সালমান খানের জীবনের কাহিনি নিয়ে এবার তৈরি হচ্ছে তথ্যচিত্রমূলক সিরিজ। বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। সূত্রের খবর জানা যাচ্ছে, একটি স্ট্রিমিং জায়েন্টের প্ল্যাটফর্মে দেখা যাবে এই তথ্যচিত্রমূলক সিরিজটি।

১৯৮৮ সালে রেখা অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সলমান। তবে খ্যাতি পান পরের বছর মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে। রাতারাতি খ্যাতির শিখরে পৌছে যান ভাইজান। তারপরের কাহিনি মোটামুটি সকলেরই জানা।

একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সলমান খান। কখনও পথ দুর্ঘটনার মামলা, কখনও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা, কখনও আবার ঐশ্বর্য রাই বচ্চন কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম-বিচ্ছেদের গুঞ্জন- একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। তবে যা শোনা যাচ্ছে তাতে তথ্যচিত্রমূলক এই সিরিজে সলমান খানের বর্তমান জীবনের রোজনামচাই দেখানো হবে। ব্যক্তি সলমান খানকে জানার জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে। সুপারস্টার ইমেজের কথা জানাবেন সলমানের পরিচালক, প্রযোজক ও তারকা বন্ধুরা।

বর্তমানে ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ের জন্য বিদেশে রয়েছেন সলমান খান। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রাশিয়ার পর তুরস্কে হচ্ছে ছবির শুটিং। তারপর অস্ট্রিয়াতেও যাবে গোটা টিম। এদিকে মুক্তির অপেক্ষায় ‘অন্তিম’। সে ছবিতে ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে অভিনয় করেছেন সলমান। পরিচালনায় মহেশ মাঞ্জরেকর। বন্ধু শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সলমান। পাশাপাশি ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিরও শুটিং শেষ করবেন তিনি। এর ফাঁকেই ডকু সিরিজের জন্য সময় বের করবেন সলমান, এমনই খবর শোনা গিয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি