1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্ববাজারে দাম কমছে সোনার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্ববাজারে দাম কমছে সোনার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার বড় দরপতন হয়েছে। এতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম ৩০ ডলারের বেশি কমেছে। ফলে টানা দুই সপ্তাহের দরপতনে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে কমেছে ৭০ ডলারের বেশি।

বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে কমার কোনো আভাস দেখা যায়নি। তবে দরপতনের ধারা অব্যাহত থাকলে আগামি সোমবার দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিশ্ববাজারে সোনার দাম কমার চিত্র পর্যবেক্ষণ করছি। আগামী সোমবার পর্যন্ত এটি দেখব। যদি দাম কমার এ ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দাম কমিয়ে দিব।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যায়। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে মাসজুড়ে সোনার দাম বাড়তে থাকে।

ওই সময়ে বিশ্ববাজারে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে চার হাজার ৩৭৪ টাকা দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুনের শুরুতে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও সোনার দাম কমানো হয়।

কিন্তু আগস্টের মাঝামাঝি বিশ্ববাজারে সোনার দামে আবার উত্থান-পতন দেখা যায়। এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম একশ ডলারের মতো বেড়ে যায়। ফলে সর্বশেষ গত ২২ আগস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারিত হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫১ হাজার ২৬৩ টাকা নির্ধারিত হয়। এ দামেই বর্তমানে বাংলাদেশে সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশে সোনার দাম বাড়ানোর পর গত দুই সপ্তাহে বিশ্ববাজারে সোনার বড় দরপতন হয়। গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৭৮৮ ডলার। সপ্তাহ শেষে তা কমে এক হাজার ৭৫৪ ডলারে নেমে এসেছে।

এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৩ বা ১ দশমিক ৮৫ শতাংশ। দুই সপ্তাহ আগে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮২৬ ডলার। এ হিসাবে দুই সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৭১ ডলার।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares