1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
একটা সময় সিডিউল দিতে পারতাম না, এখন বেকার: নাসরিন - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

একটা সময় সিডিউল দিতে পারতাম না, এখন বেকার: নাসরিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবির মধ্য দিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা করেন অভিনেত্রী নাসরিন আক্তার। নৃত্য সহশিল্পী হিসেবে যাত্রাটা শুরু হলেও দেশের প্রথম সারির অনেক নায়কের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। কৌতুক অভিনেতা দিলদারের নায়িকা হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন।

তার দাবি, দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন তাকে সিনেমা অঙ্গনে খুব একটা দেখা যায় না। কেমন আছেন কি কাজ করছেন এ বিষয় জানতে তার সঙ্গে আজ কথা হয়।

কেমন আছেন জানতে চাইলে নাসরিন বলেন, ‘আল্লাহর রহমতে ভালোই আছি।’

কাজের খবর জানিয়ে অভিনেত্রী বলেন, “একদম কাজ নেই। মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ সিনেমায় কাজ করছি, যা আর দু-একদিন করলেই পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপর আর কোনো কাজ নেই। বেকার।”

‘একটা সময় ছিল সিডিউল দেয়া নিয়ে আতঙ্কে থাকতাম। চারদিকে কাজ আর কাজ। সিডিউল দিতে পারতাম না সবাইকে। কত কথা শুনতে হয়েছে। কতজনের রাগ ভাঙাতে হয়েছে। এখন এমন দিন এলো না খেয়ে থাকার উপক্রম। তার ওপর করোনার যন্ত্রণা যোগ হয়েছে’- বললেন নাসরিন।

তিনি মনে করেন এফডিসির সিনিয়র পরিচালকরা সিনেমায় অনিয়মিত হওয়ার কারণেই তার মতো সিনিয়র শিল্পীরাও কাজ পাচ্ছেন না। এখন নতুন পরিচালকদের সময় যাচ্ছে। প্রচুর কাজ হচ্ছে। কিন্তু এ পরিচালকদের সঙ্গে তার মতো আগেকার শিল্পীদের পরিচয়-জানাশোনা নেই। অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা নতুনদের সঙ্গে কাজ করতে চাই বেশি বেশি। তাদের সঙ্গে মিলেমিশে নতুন করে ইন্ডাস্ট্রিতে সোনালি দিন ফিরিয়ে আনতে চাই। সমস্যা হলো নতুন পরিচালকরা আমাদের এড়িয়ে চলে। গুণের চেয়ে গ্ল্যামার আর বন্ধু সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়।

তারা মনে করেন আমাদের নিয়ে কাজ করলে ইচ্ছেমতো ‘তুই তুমি’ বলা যায় না। কাজ ছাড়া কোনো আড্ডায় পাওয়া যায় না।

নাসরিন নতুন পরিচালকদের সঙ্গে কাজের আরও একটি সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সময়ের পরিচালকদের আরেকটা সমস্যা হলো তারা মনে করে তাদের মতো আর কেউ কাজ করতে জানে না। তারাই সব জানে ও বোঝে। ভীষণ অহংকারী। তারা সম্মানও দিতে চায় না সিনিয়র শিল্পীদের। কেমন যেন সবাই। এসবের জন্য আরও কাজ করতে মন চায় না।’

আলোচনার সূত্রে তুললেন শিল্পী সমিতি ও আগামীর নির্বাচন প্রসঙ্গ। এ অভিনেত্রী বলেন, ‘আমাকে কয়েকজন বলছে নির্বাচন করতে। আমি করবো না। শরীর ভালো না আমার। সবাইকে বলছি যে আমি নির্বাচন করতে চাই না।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares