1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই টুরিস্ট ভিসা: ভারতীয় হাইকমিশনার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই টুরিস্ট ভিসা: ভারতীয় হাইকমিশনার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, গত চার মাসে দুই দেশে বাণিজ্য বেড়েছে। রেলপথে আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে নিজ দেশ ভারত গমনকালে নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় টুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের টুরিস্ট ভিসা বন্ধ আছে। ফ্যামিলি ভিজিট, ব্যবসা, চিকিৎসাসহ অনেক ভিসা চালু আছে। বিমান যোগাযোগ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।

ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। আশা করছি চুক্তি মতো বাংলাদেশকে ভ্যাকসিন দেয়া যাবে। তবে কখন দেয়া যাবে এ মুহূর্তে বলা যাচ্ছে না।

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প সম্পর্কে বিক্রম দোরাইস্বামী বলেন, রেললাইন নির্মাণ কাজের গতি কোভিডের কারণেই কম। তবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের আসামে যান। এ সময় স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান- আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদসহ দুই দেশের কর্মকর্তারা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares