1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রত্যেক জেলা সদর হাসপাতালে হবে বার্ন ইউনিট: সংসদে স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

প্রত্যেক জেলা সদর হাসপাতালে হবে বার্ন ইউনিট: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

সারাদেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নর জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের ৩৮টি সরকারি মেডিক্যাল কলেজে ৪ হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ৬৫৪টি আসন রয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ হয়ে থাকে। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনা সময়োপযোগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই উক্ত আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মজিবুল হকের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদফতরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বাংলাদেশ সরকার এই পর্যন্ত বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সম্পাদন করেছে। যার মধ্যে এশিয়া মহাদেশের ২৫টি, ইউরোপ মহাদেশে ২৭টি, আফ্রিকা মহাদেশে ৮টি ও লাতিন আমেরিকার ১টি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares